থানার পাশেই চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর থানাসংলগ্ন একটি ইলেকট্রনিকস পণ্যের দোকানে গত মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দোকানটির মালিক জিয়াউল খন্দকার জানান, থানার সীমানাপ্রাচীর থেকে তাঁর দোকানের দূরত্ব মাত্র ১৫ গজ। গতকাল সকালে দোকান খুলে দেখতে পান—শোকেস ফাঁকা, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তিনি জানান, দোকান থেকে কয়েকটি মুঠোফোন, ডিভিডিসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে। পিরোজপুর সদর থানার সহকারী উপপরিদর্শক মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল রাতে বলেন, চুরির দায়ে মামলার প্রস্তুতি চলছে।