থানার প্রাঙ্গণেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারলেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর থানার প্রাঙ্গণেই গত রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালীখোলাপাড়ায় গত শনিবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হওয়ার কথা থাকলেও একপক্ষ আওয়ামী লীগের সহায়তা নিয়ে মামলা করে। অপরপক্ষ বিএনপির সহযোগিতায় নিয়ে মামলা করতে গেলে থানা মামলা নিতে গড়িমসি করে।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আদিবাসী-বিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেছেন, কোনো কথাবার্তা ছাড়া থানার প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবক দলের পৌর যুগ্ম আহ্বায়ক মুছা হাওলাদারের ওপর কাজী মজিবর রহমান আক্রমণ করেছেন। এ সময় থানার প্রহরা ফটক ও আশপাশে পুলিশের অনেক সদস্য ছিলেন। মুসার সঙ্গী ছনুমং মারমা ও রতন দাশ বলেছেন, মুসা পালিয়ে যাওয়ার পর কাজী মজিবর যাতে কেউ মামলা করার জন্য যেতে না পারেন, থানার প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী জড়ো করে পাহারা দিয়েছেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান স্বেচ্ছাসেবক দলের নেতাকে আক্রমণের কথা অস্বীকার করে বলেছেন, আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মামলা করতে বাধা দিচ্ছেন বলে শুনে তিনি থানায় গিয়েছেন। কিন্তু তিনি কাউকে পাননি।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেছেন, একটি ছোট ঘটনাকে রাজনীতীকরণ করা হয়েছে। কাজী মজিবর রহমান স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর করেছেন কি না, জানতে চাইলে ওসি বলেন, থানায় সে রকম কোনো ঘটনা ঘটেনি। তবে থানার প্রাঙ্গণে ধাক্কাধাক্কি হয়েছে শুনেছেন বলে জানান।