থানার সামনেই হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে থানার সামনে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হামলায় উপজেলা যুবদলের নেতা সুজাউল ইসলাম আহত হয়েছেন।এ হামলা চালান আহম্মেদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আখতার। সুজাউল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও পৌর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতা সরোয়ার ও তাঁর সহযোগীরা শুক্রবার বিকেলে সুজাউলকে মারধর করেন। কালাই থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘গ্রামের বাড়িতে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সুজাউল ইসলামের ওপর হামলা চালিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। সরোয়ার আখতার বলেন, সন্ধ্যায় সুজাউলের সহযোগীরা আমার এক আত্মীয়কে মারধর করে। পরে ক্ষুব্ধ লোকজন ওই ঘটনা ঘটিয়েছে।