থানার সিভিল টিম নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোনো থানার সিভিল টিম (সাধারণ পোশাকের পুলিশ দল) আর কর্তব্য পালন করতে পারবে না। গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির সূত্র জানায়, দুপুরে বৈঠকে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এ সিদ্ধান্ত নেন। এতে ডিএমপির অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, থানার প্রত্যেককেই পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করতে হবে।