থানার সীমানা প্রাচীর ভেঙে, পথচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সীমানাপ্রাচীর ভেঙে দুই পথচারী আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার চরহাজারী গ্রামের আইয়ুব আলী (৪৫) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মো. আনিছ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই দুই ব্যক্তি থানার পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ সীমানাপ্রাচীর ভেঙে তাঁদের ওপর পড়ে। এতে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আনিছকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, থানার নির্মাণাধীন ভবনের পাথর সীমানাপ্রাচীর ঘেঁষে রাখা হয়েছিল। এতে পাথরের চাপে প্রাচীরটি ভেঙে পড়ে।