থানাহাজত থেকে আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক নারী (৩৪) আসামি জয়পুরহাট সদর থানাহাজত থেকে পালিয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গত রোববার রাতে জয়পুরহাট র্যাব সদস্যদের হাতে ৭৭ বোতল ফেনসিডিলসহ সদর উপজেলার চকবরকত ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা ওই নারী গ্রেপ্তার হন। নিজ বাড়ি থেকেই র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। রাতেই র্যাব মামলা দায়ের করে তাঁকে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করে। গতকাল সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান।