থানাহাজত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাহাজত থেকে পালিয়ে যাওয়া আসামি সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সানি ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার মহসিন মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় থানা হাজত থেকে পালিয়ে যান সানি। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সানিকে গ্রেপ্তার করা হয়েছে।