থানায় ছাত্রদলের নেতাকে নির্যাতন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রদলের নেতা শাহ ওবায়দুল্লাহ ওরফে সুমনকে জিজ্ঞাসাবাদের নামে থানা হাজতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে উপজেলার শাহাগঞ্জ বাজার থেকে উপজেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওবায়দুল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত থানা হাজতে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, গত মঙ্গলবার বিকেলে ওবায়দুল্লাহকে আটক করা হয়। তিনি ২১ ডিসেম্বর রাতে বীর আহামঞ্চদপুর গ্রামে পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।