থানায় তদবির করতে এসে আটক, পরে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানায় আটক এক মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে তদবির করতে এসে মো. আলামিন (৩২) নামের এক যুবক গত রোববার নিজেই পুলিশের হাতে আটক হয়েছেন। এমন ঘটনায় আর তদবির করবেন না বলে অঙ্গীকার করে মুক্তি পান তিনি।
শেরপুর থানার এএসআই রুহুল আমীন বলেন, গত শনিবার সন্ধ্যায় পৌর শহরে মাদকদ্রব্যবিরোধী অভিযান চালানো হয়। এ সময় শহরের উত্তর সাহাপাড়া থেকে বাবু মহন্তকে (২৪) এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। বাবুর বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। কিন্তু পরদিন রোববার দুপুর ১২টায় একই পাড়ার আলামিন আটক বাবুকে ছাড়িয়ে নিতে থানায় তদবির নিয়ে এলে পুলিশ তাঁকেও আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এটাও একধরনের সামাজিক শাসন। তবে ওই যুবক তাঁর ভুল বুঝতে পেরেছেন।