কক্সবাজারের মহেশখালী থানায় গতকাল রোববার বিকেলে ‘ওপেন হাউস ডে’র সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর।সভায় বক্তারা বলেন, থানায় আশঙ্কাজনক হারে দালালের উপদ্রব বাড়ছে। এ কারণে স্থানীয় লোকজন থানায় কোনো অভিযোগ নিয়ে এলে তাঁরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। আর সড়কপথে দিনদুপুরে ডাকাতি বেড়ে যাওয়ার পাশাপাশি সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তৎপরতা বাড়ছে। এ কারণে এলাকার হাজার হাজার জেলে আতঙ্কে রয়েছেন। ওপেন হাউস ডের সভায় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহামঞ্চদ আলী বলেন, থানায় দালালের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণে একটি অভিযোগ করলে দুই মাসেও এর সুবিচার পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মাহমুদুল হক বলেন, একজন নিরীহ লোক থানায় মামলা করতে গিয়ে উল্টো আরেকটি সাজানো মামলায় তিনি আসামি হয়ে যান। এসব প্রশ্নের জবাবে পুলিশ সুপার সেলিম মুহামঞ্চদ জাহাঙ্গীর বলেন, আগামী দিনে থানায় কোনো দালাল প্রবেশ করতে পারবে না এবং এদের বিরুদ্ধে অচিরেই দ্রুত বিচার আইনে মামলা করা হবে।