থানায় ভয়ে থাকে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ থানার মূল ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল দেখা দিয়েছে বিমে। এ অবস্থায় পুলিশের সদস্যরা প্রতিনিয়ত শঙ্কার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতল ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার ছাদে ও ঝুলন্ত বিমের বিভিন্ন অংশে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। কনস্টেবল মোস্তাফিজুর রহমান জানান, ১১ জুন রাতে ওপর তলার ব্যারাকে তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠার্যা তাঁর খাটের ওপর ছাদের প্রায় মণখানিক ওজনের এক খণ্ড পলেস্তারা ভেঙে পড়ে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ব্যারাকে পলেস্তারা খসে পড়ায় এবং ফাটলের কারণে পুলিশের সদস্যরা আতঙ্কে থাকেন। পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ।