থানায় মামলা করতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর থানায় মামলা করতে এসে এক ব্যক্তি পুলিশ কর্মকর্তার হাতে অপমানিত হয়েছেন৷ গতকাল বুধবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের বাসিন্দা মো. মতিয়ার রহমান৷
মতিয়ার রহমান বলেন, ২৫ মে রাতে তাঁর বাড়ি থেকে ভাড়ায় চালিত একটি ইজিবাইক চুরি যায়৷ ২৬ মে তিনি প্রতিবেশী মো. জাবেদকে (২৭) সন্দেহভাজন উল্লেখ করে সৈয়দপুর থানায় মামলা করতে যান৷ কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন৷ মতিয়ার বলেন, ওসি তাঁকে ‘চিটার’, ‘মিথ্যাবাদী’সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন৷ একপর্যায়ে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সব বাসিন্দাকে নিয়েও তিনি গালিগালাজ করেন৷
এর সূত্র ধরে সাংবাদিক তোফাজ্জল হোসেন তাৎক্ষণিকভাবে ওসি সহিদার রহমানের সঙ্গে কথা বলেন৷ ওসি তাঁর সঙ্গেও একই রকম আচরণ করেন৷
এ ব্যাপারে ওসি সহিদার রহমান প্রথম আলোকে বলেন, ‘এজাহারে আসািমর নাম উল্লেখ থাকায় আমার সন্দেহ হয়েছিল৷ তাই মামলা করতে আসা ওই ব্যক্তিকে কিছু উল্টাপাল্টা বলেছি৷ তবে এজাহারে উল্লিখিত ব্যক্তির রেকর্ড ভালো নয়৷’
সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুর রহমান বলেন, ওসি এমনটি করে থাকলে, তা অন্যায় করেছেন৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷