থার্টি ফার্স্টে সন্ধ্যার পর যেতে মানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি বছরের শেষ দিন (থার্টি ফার্স্ট) সন্ধ্যা ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ব্যক্তি ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ পালনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জননিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পর বাইরের কোনো ব্যক্তি কিংবা যানবাহন ঢুকতে দেওয়া হবে না।