প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে থিসিসসহ ইন-ক্যাম্পাস মাস্টার্স প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফরম পূরণ করে সেটি জমা দেওয়ার সময়সীমা ২৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷
এই প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই৷ ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে৷
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে৷