থিয়েটার সাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মাধ্যমে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্ট-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। থিয়েটার সাস্টের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। দুপুরে এক আনন্দ-শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে রেজিস্ট্রার ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন ও একই বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল হক, বন ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক রেদওয়ান আহমদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেটের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।