থুতু ছিটিয়ে গাছ কাটার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা স্কুল অ্যান্ড কলেজের মেহগনির চারাগাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এর প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি ঘৃণা প্রকাশ করতে থুতু নিক্ষেপ করেন তাঁরা।
বিদ্যালয়ের আঙিনায় ছয় মাস আগে ৫০টি মেহগনিগাছের চারা রোপণ করা হয়েছিল। বুধবার দিবাগত রাতে চারাগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। ছয় মাস আগেও এভাবে আরও প্রায় অর্ধশত চারাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন শিক্ষক আফজাল হোসেন, মাহবুব হাসান, বুলবুল আহম্মেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাশিদুল ইসলাম ও নবম শ্রেণির সুমী খাতুন।