থেমে যাবে নাট্যকলার শিক্ষার্থী শামসুলের ভবিষ্যৎ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী শামসুল ইসলামের চিকিৎসা তহবিল গঠনে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ নাট্যকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে নাট্যকলা বিভাগের সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ। লিখিত বক্তব্য পাঠ করেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহমুদুল হক। এতে বলা হয়, বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামসুলের চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। তাঁর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।