থেরাপি চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এর উদ্বোধন করেন ইউএনও শাহেদ পারভেজ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও গ্রাম উন্নয়ন ধারার (গুড) সৌজন্যে এ চিকিৎসা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সখিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ, ওসি নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহজাহান আলী, প্রতিবন্ধী-বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম, ক্লিনিক্যাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সুরাইয়া হাবীব প্রমুখ। অত্যাধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত ভ্যানে দুই শতাধিক প্রতিবন্ধীকে এ চিকিৎসা দেওয়া হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|