প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় প্রতিবন্ধীদের বিনা মূল্যে দুদিনব্যাপী ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গত মঙ্গল ও গতকাল বুধবার ওই সেবা দেওয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউেন্ডেশন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে ওই সেবার আয়োজন করে। ফিজিওফেরাপি বিশেষজ্ঞ সাফিয়া খাতুন ও শারমিন ইসলাম উপস্থিত থেকে প্রতিবন্ধীদের ওই থেরাপি সেবা দেন। ইউএনও সাবিহা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হান্নান সরকার এ কার্যক্রম পরিদর্শন করেন। আবদুল হান্নান সরকার বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি একই স্থানে প্রতিবন্ধীদের ওই সেবা দেওয়া হবে।