থেরাপিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রতিবন্ধীদের দুই দিনব্যাপী থেরাপিসেবা দেওয়া হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ চিকিৎসক দল এ থেরাপিসেবা দেন। উপজেলার শতাধিক প্রতিবন্ধী এ সেবা নেন। ওই থেরাপি দলের প্রধান ছিলেন ফিজিওথেরাপিস্ট ও থেরাপি কনসালট্যান্ট চিকিৎসক মাহবুবুল হক। এ ছাড়া ওই দলে ছিলেন ফিজিওথেরাপিস্ট মিলন কুমার ও পরিতোষ চন্দ্র টেক। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি