থেরাপি-সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার বিনা মূল্যে ভ্রাম্যমাণ থেরাপি–সেবা দেওয়া হয়। এতে তিন শতাধিক দরিদ্র প্রতিবন্ধী শিশু ও নারী-পুরুষ সেবা নেন। সকাল ১০টায় সাংসদ ইউনুছ আলী সরকার এর উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে। কনসালট্যান্ট ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল ফিজিওথেরাপি, থেরাপি সহকারী ও টেকনিশিয়ান দ্বারা দিনব্যাপী এ সেবা দেওয়া হয়। গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, থেরাপিভ্যান গাড়ি দিয়ে দেশব্যাপী এ কার্যক্রম চলছে।