প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রতিবছর প্রায় আট হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। সারা দেশে এ রোগে আক্রান্ত তিন লাখেরও বেশি শিশু। দেশের এক কোটির বেশি মানুষ এ রোগের জীবাণু বহন করছে। অথচ জাতীয় স্বাস্থ্যনীতির খসড়ায় অনেক রোগের বিষয়ে কথা থাকলেও থ্যালাসেমিয়া প্রতিরোধের কথা নেই। গতকাল শনিবার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) আয়োজিত থ্যালাসেমিয়া এবং জাতীয় স্বাস্থ্যনীতিবিষয়ক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহযোগিতায় বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।