থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় এয়ারটেলের ‘এম-টিকিটিং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য মুঠোফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ‘এম-টিকিটিং’-এর আয়োজন করেছে। এর আওতায় এয়ারটেলের গ্রাহকেরা ‘বাংলাদেশ থ্যালাসেমিয়া লটারি ২০১১’-এর টিকিট খুদেবার্তার মাধ্যমে কিনতে পারবেন। টিকিট কিনতে ‘বিটিএস’ লিখে খুদেবার্তা পাঠাতে হবে ১৬২৪৪ নম্বরে। টিকিটের দাম ১০ টাকা। এটা গ্রাহকের বিদ্যমান অ্যাকাউন্ট ব্যালান্স থেকে কেটে নেওয়া হবে। পরে একটি ফিরতি খুদেবার্তায় টিকিটের নম্বর সংশ্লিষ্ট গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। একজন গ্রাহক যত খুশি টিকিট কিনতে পারবেন। এসব খুদেবার্তার জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। লটারির ড্র অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। বিজ্ঞপ্তি।