থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাইবোনকে বাঁচাতে এগিয়ে আসুন
সামিয়া মাহমুদ ও তানিম মাহমুদ। দুই ভাইবোন। দুজনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মা-বাবার সঙ্গে মতিঝিলের খিলগাঁও বাগিচার ৪১ নম্বর বাড়িতে ভাড়া থাকে এরা। ঢাকা শিশু হাসপাতালের হেমাটো-অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে এদের চিকিৎসা চলছে। সামিয়াকে (৬) শিগগির অস্ত্রোপচার ও তানিমকে (৪) বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক বেলায়েত। এতে অনেক টাকার প্রয়োজন। এই দুই শিশুর বাবা খায়ের মাহমুদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য আয়ের চাকরি করেন। তাঁরও বাইপাস সার্জারি হয়েছে। তাঁর পক্ষে সহায়সম্বল বিক্রি করেও এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সামিয়া ও তানিমের জীবন বাঁচাতে সমাজের সহূদয় ও বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: খায়ের মাহমুদ মজুমদার, সঞ্চয়ী হিসাব নম্বর-০০২০৪২৭৭৮, সোনালী ব্যাংক, বনানী বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।