থ্রি-জি সুবিধা নিয়ে এসেছে লেনোভোর ট্যাবলেট পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনোভোর ট্যাবলেট পিসি
লেনোভোর ট্যাবলেট পিসি

প্রযুক্তি বাজারে এসেছে লেনোভোর (এস ৬০০০ মডেল) ট্যাবলেট পিসি। অ্যান্ড্রয়েট মোবাইল অপারেটিং সিস্টেমচালিত এই ট্যাবলেট পিসিতে রয়েছে থ্রি-জি মোবাইল ডেটা। এতে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং মাল্টি-টাচ্ আইপিএস ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে এক জিবি র‌্যাম, ১৬ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার প্রভৃতি। ট্যাবলেট পিসিটিতে সর্বোচ্চ নয় ঘণ্টা ওয়াই-ফাই ব্রাউজিং করা যায়। এর দাম রাখা হয়েছে ২৭ হাজার টাকা।
প্রযুক্তি বাজারে আরও এসেছে টুইনমস ব্র্যান্ডের (স্কাই ভি৫০১ মডেল) থ্রি-জি স্মার্ট ফোন। এই স্মার্ট ফোনের ফিচারগুলো হচ্ছে, অ্যান্ড্রয়েড চার দশমিক দুই জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়াল ব্যাটারি, এক গিগাবাইট ফোন মেমোরি, পাঁচ ইঞ্চি ডিসপ্লে, এক গিগাবাইট র‌্যাম। এ ছাড়া রয়েছে আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, তিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রি-জি ভিডিও কল, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। নয় দশমিক আট মিলিমিটার স্লিম টুইনমসের মুঠোফোনটির অন্যতম মৌলিক ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাৎ, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারনাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম পড়বে ১৭ হাজার ৯০০ টাকা।
বাজারে এসেছে বেনকিউ (জি৬১৫এইচডি মডেল) ১৫ দশমিক ছয় ইঞ্চি এলইডি মনিটর। মনিটরটিতে রয়েছে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই। মনিটরটি স্বাভাবিকভাবে ১০ ওয়াট বিদ্যুৎ এবং পাওয়ার সেভিং মুডে এক ওয়াট বিদ্যুৎ খরচ করে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মনিটরটির দাম রাখা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা।
নিজস্ব প্রতিবেদক।