থ্রিজি ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রবি-ডিইউআইটিএস ক্যাম্পাস থ্রিজি ডে’ উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তি-নির্ভর ক্যাম্পাস গঠনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদ (ডিইউআইটিএস) এ দিবসের আয়োজন করে। থ্রিজি ডের কর্মসূচির মধ্যে ছিল থ্রিজি টেকনোলজি নিয়ে সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং কনসার্ট ফর আইসিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বেলা ১১টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক|