প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে চালু হলো বাংলালিংকের থ্রিজি সেবা কার্যক্রম। গতকাল সোমবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের বাংলালিংক আঞ্চলিক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বাংলালিংকের হেড অব ডিস্ট্রিবিউশন মারুফ মিজান ও বাংলালিংকের নারায়ণগঞ্জের পরিবেশক কাশেম জামাল। কর্মকর্তারা জানান, এখন থেকে নারায়ণগঞ্জ মহানগরে থ্রিজি কার্যক্রমের আওতায় আসছে। পর্যায়ক্রমে সমগ্র জেলায় থ্রিজির সেবা পাওয়া যাবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি