থ্রিডি প্রিন্টিং ল্যাব স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের থ্রিডি প্রিন্টিং মেশিন l ছবি: প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের থ্রিডি প্রিন্টিং মেশিন l ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল রোববার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত অনুষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তির এই ল্যাবটি উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
বিভাগের সহকারী অধ্যাপক হাসনাত কবীর বলেন, ‘থ্রিডি প্রিন্টারের মাধ্যমে অতি জটিল বস্তুরও থ্রিডি অবজেক্ট তৈরি করা সম্ভব। সাধারণ প্রিন্টারের ধারণার চেয়ে এটি সম্পূর্ণ ভিন্ন। এই প্রযুক্তির মাধ্যমে আমরা যেসব বস্তু দেখতে পাই কিংবা যেসব বস্তু কল্পনা করি, তারও থ্রিডি অবজেক্ট তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে যে বস্তু তৈরি করতে হবে, কেবল তার একটি থ্রিডি ড্রইং প্রয়োজন হয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই এ ধরনের প্রথম ল্যাব। বিজ্ঞানীরা এই প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা ও গবেষণাসহ নানা ক্ষেত্রে সাফল্য লাভ করেছেন।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হক ও প্রকৌশল অনুষদের ডিন আবু বকর মো. ইসমাইল।