থ্রিডি প্রিন্টিংয়ের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থ্রিডি প্রিন্টিং নিয়ে প্রথমবারের মতো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।
সকাল নয়টায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মামুন-উর-রশীদ খন্দকার। এ সময় বিভাগের সভাপতি দীপঙ্কর দাসসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, বিভিন্ন খাতে থ্রিডি প্রিন্টারের ব্যবহার নিশ্চিত করে কীভাবে দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করা সম্ভব তা জানানোই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
প্রদর্শনীতে দেখা যায়, পুরো চত্বরজুড়ে বিভিন্ন ধরনের থ্রিডি প্রিন্টিং মেশিন বসানো হয়েছে। প্রিন্টারে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, মানুষের হৃৎপিণ্ড, তাজমহল প্রভৃতির ত্রিমাত্রিক অবকাঠামো তৈরি দেখানো হচ্ছে।