দ. এশিয়ায় আইএসের হুমকি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দক্ষিণ এশিয়াতেও তাদের অবস্থান তৈরি করতে চাচ্ছে। এ ক্ষেত্রে তারা পাকিস্তানের তেহরিক-ই-খিলাফতের মতো জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করছে।
বান কি-মুন বিশ্বশান্তির ওপর আইএসের হুমকি নিয়ে গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করা এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আইএসের হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। খবর আইএএনএসের।
জাতিসংঘ মহাসচিব বলেন, আশঙ্কার ব্যাপার হলো সম্প্রতি আইএস উত্তর ও পশ্চিম আফ্রিকা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত অবস্থান নেওয়ার চেষ্টা করছে। পাকিস্তান ও আফগানিস্তানে আইএসের প্রতি সহানুভূতিশীল সংগঠনগুলো তাদের নাম ব্যবহার করছে। আইএসও ওই সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করছে।