প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য করপোরেট সুশাসন খুবই জরুরি। প্রশিক্ষিত ও দক্ষ চার্টার্ড সেক্রেটারিরাই পারেন প্রতিষ্ঠানের ভেতরে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা করতে।গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের সভাপতি আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন, সিঙ্গার বাংলাদেশের করপোরেটবিষয়ক পরিচালক ও ইনস্টিটিউটের প্রথম সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ফিরোজ আহমেদ, ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ নাসিমুল হাই ও এ কে এম মোক্তাদির উপস্থিত ছিলেন।