দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে দেশের আরও উন্নয়ন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের এই জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। তাদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দেশের অদক্ষ শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে দেশের আরও উন্নয়ন সম্ভব।’গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সাভারের উত্তর কলমায় গ্রামীণ শিক্ষা-সিআইএসডি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত খারবেন ডি ইয়ং, সিঅ্যান্ডএ পরিচালক ক্রিস ব্রেনিঙ্কমেয়ার। গ্রামীণ শিক্ষার চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস।বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী বলেন, ‘গ্রামীণ শিক্ষা একটি সাধারণ ধারণা, যা থেকে এক শ্রেণীর লোক অর্থ সঞ্চয় করেন। আমরা শিক্ষার্থী বাছাই করে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করি।’ অনুষ্ঠানের প্রধান অতিথি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, দক্ষতা অর্জন ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে গ্রামীণ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।