দক্ষতা অর্জন কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের আয়োজনে গতকাল সোমবার রক্ত সঞ্চালন, ব্লাড ব্যাংক ও উন্নত চুলা বিষয়ে দক্ষতা অর্জন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিরল কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাস। সিভিল সার্জনের কার্যালয় এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন দিনাজপুর শাখা এ কোর্স পরিচালনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন নিউ মডেল কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান। প্রশিক্ষক হিসেবে ডেপুটি সিভিল সার্জন শামীম আরা নাজনীন, জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট আরজু শামীমা রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বক্তব্য দেন।