দক্ষিণ আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরলেন ফরিদপুরের ফারহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশি যুবকের মরদেহ গতকাল রোববার তাঁর নিজ শহর ফরিদপুরে দাফন করা হয়েছে। নিহত যুবকের নাম ফারহান হোসেন (৩০)। ৭ নভেম্বর কেপটাউনে তিনি ডাকাতের গুলিতে প্রাণ হারান। গত শনিবার দিবাগত রাতে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায় এবং গতকাল রোববার ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।ফারহানের মামা জামিল সিদ্দিকী জানান, ২০০২ সালে শহরের কমলাপুর এলাকার বাসিন্দা ফারহান ভাগ্যান্বেষণে দক্ষিণ আফ্রিকায় যান। সে দেশের কেপটাউন শহরে মিঠু নামের এক বাংলাদেশির মালিকানাধীন একটি কনফেকশনারিতে তিনি কাজ করতেন।