দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী সহিংসতার প্রেক্ষাপটে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন সেখানে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছে। খবর বাসসের।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ হাইকমিশন প্রস্তুত রয়েছে। এতে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত সহিংসতায় কোনো বাংলাদেশির মৃত্যুর খবর মেলেনি। বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরগুলো হচ্ছে টেলিফোন: ০০২৭০১২৩৪৩২১০৫-৭ এবং মুঠোফোন: ০০২৭-১২-০৭৪৪৮৭১০৫৭ ও ০০২৭-১২-০৮৪৩২৬২৮২৮।