দক্ষিণ আফ্রিকায় আখাউড়ার যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পাঞ্জাডিল এলাকায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। সোমবার স্থানীয় সময় রাত নয়টায় এই ঘটনা ঘটে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে স্থানীয় পুলিশ আটক করেছে। নিহতের নাম মোস্তফা ভূঁইয়া (৩২)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্মমঠ গ্রামের সিকারমুড়ায়।নিহতের বড় ভাই মো. শাহ আলম প্রথম আলোকে বলেন মঙ্গলবার ভোর রাতে মুঠোফোনে তাঁরা মোস্তফার মৃত্যুর খবর পান। জোহানেসবার্গ থেকে ব্রাহ্মণবাড়িয়ার যুবক মো. মুন্না প্রথম আলোকে বলেন, সেখানে আরও দুই বাংলাদেশিকে সন্ত্রাসীরা পুড়িয়ে হত্যা করেছে।