দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গো শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ক্যানসারে আক্রান্ত সৈনিক সানোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটায় দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তিনি মারা যান।
সেনাসূত্র জানায়, সানোয়ার হোসেন গত ৬ নভেম্বর শান্তিরক্ষা মিশনে যোগ দেন। মিশনে যাওয়ার কয়েক দিনের ভেতর তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। প্রথমে তাঁকে কঙ্গোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতে কোনো উন্নতি না হওয়ায় পাঠানো হয় দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।
সানোয়ার সেনাবাহিনীতে যোগ দেন ২০০২ সালে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। সানোয়ারের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।