দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট আধিপত্য ও নয়া-উদারবাদী নৃশংসতার কারণে দক্ষিণ এশিয়া বর্তমানে সামরিকায়ন, সাম্প্রদায়িক ও জাতিগত সহিংসতা, ধর্মীয় মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদ ও পরিবেশ বিপর্যয়ের মতো সংকটপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। অন্যায্য ও আধিপত্যশীল নয়া-উদারবাদী উন্নয়ন নীতিমালা প্রতিরোধে এই অঞ্চলের সামাজিক আন্দোলনগুলোকে আধিপত্যবাদী বিশ্বায়ন, রাজনৈতিক ও সামাজিক সংঘর্ষের বিরুদ্ধে একটি সাধারণ প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক চিন্তাভাবনার বিনিময় করতে হবে।গতকাল শনিবার বেলা সাড়ে চারটায় নগরের বারুদখানা এলাকায় এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম’-এর প্রচারণামূলক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক গণপরিষদ সদস্য মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল। বক্তব্য দেন সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, জাসদ সিলেটের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, কবি তুষার কর, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ওভারসিজ সিলেটের নির্বাহী পরিচালক সামসুল আলম, সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেটের সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী, উন্নয়ন সংগঠক নজমুল হক, জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার প্রমুখ।