দক্ষিণ এশিয়ার দারিদ্র্য দূরীকরণে চাই সম্মিলিত উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যকে দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু অভিহিত করে এ অঞ্চল থেকে দারিদ্র্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। খবর বাসস ও ইউএনবির।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সফররত ভারতের সাবেক মন্ত্রী মনিশঙ্কর আয়ারের নেতৃত্বে ভারতের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য এ অঞ্চলের দেশগুলোর অভিন্ন শত্রু। এ অঞ্চলের দেশগুলোর জনগণের কল্যাণেই এ অঞ্চল থেকে দারিদ্র্য নির্মূল করতে হবে। প্রতিনিধিদলে মনিশঙ্করের স্ত্রীও ছিলেন।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিং করেন। বৈঠকে তাঁরা বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ, দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়ের সম্প্রসারণ এবং প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।