দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর নেতৃত্বাধীন বর্তমান সরকার দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোর সহযোগিতা ও সমর্থন কামনা করে। গতকাল রোববার আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সব সময় গুরুত্ব দেয়।’বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে ব্যবসা-বাণিজ্যসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং বিভিন্ন প্রকার ওষুধ আমদানিতে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এ ছাড়া তিনি বাংলাদেশের সামাজিক নিরাপত্তাবেষ্টনীসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।