দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলন ৩০ ও ৩১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইনসভার স্পিকার সম্মেলন ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস। সোনারগাঁও হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার স্পিকারদের যোগ দেওয়ার কথা রয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পাকিস্তান ও নেপাল এই সম্মেলনে যোগ দিচ্ছে না।