দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুপ্রতী‌ক্ষিত দ‌ক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎ‌ক্ষেপণ করা হবে আজ শুক্রবার। এর মধ্য দিয়ে দ‌ক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগ‌ন্তের সূচনা হতে যাচ্ছে।

মহাকাশে স্যাটেলাইট উৎ‌ক্ষেপণের পর দ‌ক্ষিণ এশিয়ার সাতটি দেশের শীর্ষ নেতারা তাঁদের নিজ নিজ দেশ থেকে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানেরা নিজ নিজ দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।