দক্ষিণ কেরানীগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন।নিহত ব্যক্তির নাম মো. শাহাজাহান (২০)। তিনি রিভার ভিউ নিটিং ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। শাহজাহান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাঁচাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।এ ঘটনায় এলাকাবাসী ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ শেষে বিক্ষোভ করে। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-২৮৮৭) পথচারী শাহজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন অপর পথচারী মুন্নী ও রহিমা বেগম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।