দক্ষিণ কোরীয় রণতরী ডুবিয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার রণতরী সিওনান ডুবিয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ গতকাল রোববার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি ওই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করবে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার রণতরী ডুবিয়ে দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এতে প্রাণহানির ঘটনায় আমরা শোক প্রকাশ করছি।’ পররাষ্ট্রসচিব বলেন, ওই ধরনের ঘটনা কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।