দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার ১৯টি রুটে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এসব রুটে শাহ আমিন পরিবহনের বাস চলতে না দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়।জানা গেছে, ২৫ মার্চ কক্সবাজারে গাড়িচাপায় একটি শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে শাহ আমিন পরিবহনের গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করা হয়। এ ঘটনার পর স্থানীয় একজন চেয়ারম্যানের বাধার মুখে ওই রুটে তিন দিন ধরে শাহ আমিন পরিবহনের গাড়ি চলাচল করতে পারছে না। চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুছা প্রথম আলোকে বলেন, মুজিবুর রহমান নামে একজন চেয়ারম্যান দুর্ঘটনাকে পুঁজি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার শাস্তি দাবি এবং গাড়ি চলাচলে সমস্যার সমাধানের দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়।