দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটের আজকের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে ডাকা আজ সোমবারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে পরিবহনমালিক ও শ্রমিকনেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ১৯টি রুটে সংস্কারকাজ না হওয়ায় সোমবার (আজ) পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরু করায় এবং দ্রুত কাজ তা শেষ করা হবে বলে চট্টগ্রামের জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিকনেতা এবং বিআরটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।