দক্ষিণ চট্টগ্রামের ২০টি গ্রামে ঈদ হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের ২০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামীকাল রোববার। সাতকানিয়ার মির্জাখীল দরবারের অনুসারীরা এসব এলাকায় ঈদ উদ্যাপন করবেন।মির্জাখীল দরবার সূত্র জানায়, সৌদি আরবে রোববার ঈদ হবে। তাঁদের মতবাদ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে তাঁরা এক দিন আগে ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেবেন। এটি তাঁদের দীর্ঘদিনের ঐতিহ্য।জানা গেছে, দরবারের মাঠে প্রধান ঈদের জামাতসহ মাদার্শা, গাটিয়াডেঙ্গা, লোহাগাড়ার পুটবিলা, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমচড়া, চন্দনাইশের বাইনজুরি, হারালা, কেশুয়া, সাতবাড়িয়া, কানাইমাদারী, বরকল, দোহাজারী, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ডোংরা ও পটিয়া ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।