দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার পাঁচটি কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার জন্য পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলোর প্রতিকারের সুপারিশ করেছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এবং নাগরিক সংহতি নামের দুটি সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এই সুপারিশ করে।জলাবদ্ধতার পাঁচটি কারণের মধ্যে রয়েছে: যশোর জেলার ২৭টি খালের পানি নিয়ন্ত্রণের ২১ দরজার স্লুইস গেট নির্মাণ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতি, অপরিকল্পিত চিংড়ি চাষ, সাতক্ষীরার নদীগুলোতে বাঁধ তৈরি এবং অসৎ রাজনীতি।এই পাঁচটি কারণকে সরকার ও জনগণের সামনে তুলে ধরার জন্য পাঁচজন মানুষকে কালো কাপড়ে আবৃত করে তাঁদের বুকের ওপর পাঁচটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। প্ল্যাকার্ডে পরিচয় তুলে ধরা হয়।কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নাগরিক সংহতির শরিফুজ্জামান শরীফ, গবেষক মজিদ মল্লিক, কৃষিবিদ আশরাফুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।