দক্ষিণ মোহসিন্দিতে ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রীড়াঙ্গন ধূমপানমুক্ত রাখুন’ শীর্ষক স্লোগানে মাদকবিরোধী শপথ পাঠ করেছে পুরান ঢাকার দক্ষিণ মোহসিন্দির পদ্মানিধি লেনের শিশু-কিশোরেরা। গত বৃহস্পতিবার এই লেনে অনূর্ধ্ব-১৪ ফুটবল ‘স্ট্রিট টুর্নামেন্ট’ শেষে এ শপথ পাঠ করা হয়।
এ টুর্নামেন্টের আয়োজন করেছে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা। সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল আহমেদ জানান, মোট ৩২টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা শেষে দুই পক্ষের খেলোয়াড়দের নিয়ে মাদকবিরোধী স্লোগান ‘ধূমপান করব না’, ‘মাদককে না বলুন’ ইত্যাদি শপথ পাঠ করানো হয়।