দক্ষিণ সুদানে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি ভিত্তিতে দক্ষিণ সুদানে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ সুদানের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শান্তিরক্ষী পাঠানোর বিশেষ অনুরোধ করেন। জাতিসংঘের মহাসচিব জরুরি ভিত্তিতে একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি সামরিক হাসপাতাল ইউনিট, সামরিক পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সেই অনুযায়ী জরুরি ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ সুদানে সেনা ও সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি নিয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনী।